সারাদেশে ২৫১ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা রক্ষা, এইচএসসি পরীক্ষায় নিরাপত্তা, জননিরাপত্তা, মহাসড়কের যান চলাচল নির্বিঘ্ন করতে রাজধানীসহ সারাদেশে ২৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।
তিনি জাগোনিউজকে বলেন, রোববার সকাল ৬টা হতে ২৪ ঘন্টার জন্য ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৬৬ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৮১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
১৯ এপ্রিল রোববার এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১০৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
জেইউ/এসআরজে
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ
- ২ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত
- ৩ চট্টগ্রামে র্যাবের অভিযানে ৭ মামলার পলাতক আসামি সাদ্দাম গ্রেফতার
- ৪ রাজারবাগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে টরন্টোতে বাংলাদেশের সমর্থন কামনা