আবারও মাঠে নামছে র্যাব
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আবারও মাঠে নামছে র্যাব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে র্যাবকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে র্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত এক মাস ধরে র্যাব প্রয়োজন ছাড়া কোন টহল বা অভিযান পরিচালনা করছে না। কিন্তু হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক মাস ধরে র্যাব প্রয়োজন ছাড়া কোন অভিযান চালায়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। হত্যা, খুন, ছিনতাই বেড়ে গেছে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে র্যাব মাঠে নামছে।
সর্বশেষ - জাতীয়
- ১ ১০ টাকা নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেলো চাচির
- ২ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ৩ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৫ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র