আনসারুল্লাহর শরিয়াহ বোর্ডের সদস্য গ্রেফতার
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) শরিয়াহ বোর্ডের সদস্য মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দক্ষিণ বিভাগের একটি দল।
এক ক্ষুদে বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপি জানায়, দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যরা ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্টসহ ও বিভিন্ন ধর্মীয় নেতাকে হত্যার দায় স্বীকার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী এই সংগঠনটির প্রধান সেনাবাহিনীর চাকরীচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক (মেজর জিয়া)।
এআর/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব