বিমানবন্দরে মোদিকে দেখে অবাক হয়েছি
বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে অবাক হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সত্য কথা বলতে কি যখন জানতে পারলাম যে বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন, তখন অনেকটাই অবাক হয়েছি। কারণ আমরা আগে থেকে জানতাম, তার বিমানবন্দরে আসার কথা নয়। তাকে দেখে রীতিমতো সারপ্রাইজড (আশ্চর্য) হই।
ভারত সফরের নানা দিক তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নরেন্দ্র মোদির বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বিমানবন্দরে বেশ কিছুটা সময় তিনি (মোদি) সবার সঙ্গে কুশল বিনিময় করেন। সবার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।
প্রোটোকল ভেঙে মোদির পক্ষ থেকে এ সম্মান জানানো বাংলাদেশের সব মানুষের সম্মান উল্লেখ করে তিনি বলেন, এ সফরের মধ্য ভারত-বাংলাদেশের মধ্যকার সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।
এএসএস/এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪