জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের নারী সদস্যসহ আটক ২
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুর এবং উত্তরা এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের একজন নারী সদস্যসহ সর্বমোট দুই জঙ্গি সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে তাদের আটক করে র্যাব-৩ ব্যাটালিয়ন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭ টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/জেএইচ/এমএস