জুরাইনে ককটেল বিস্ফোরণে আহত ৩
রাজধানীর পশ্চিম জুরাইনের মহিলা মাদরাসার সামনে ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আলী হোসেনকে (৩১) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে তার বাম পায়ে আঘাত লাগে।
আলী হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় সোহেল ও রুবেল নামে আরো দু’জন সামান্য আহত হয়েছেন।
শ্যামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ককটেল বিস্ফোরণের ঘটনাটি জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেইউ/এআরএস
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব