জাল টাকা তৈরির সরঞ্জাম ও সাপের বিষসহ আটক ১০
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এর পৃথক দুটি অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জাম ও সাপের বিষসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
অভিযানে কয়েক লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম এবং ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে মঙ্গলবার সাড়ে ১১টার দিকে এই দুই অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ওই ক্ষুদেবার্তায় জানানো হয়।
এআর/এআরএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী