দেশের মানুষের গড় আয়ু ৭১.৬ বছর
দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। ২০১৬ সালের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। যা ২০১৫ সালে ছিল ৭০ বছর ৯ মাস। এছাড়া সর্বশেষ পরিসংখ্যানে নারীদের গড় আয়ু পুরুষের চেয়ে বেশি।
মঙ্গলবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্টাটিসটিক্স অব বাংলাদেশ (এমএসভিএসবি) প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী জানান, ২০১৬ সালে পুরুষের গড় আয়ু হয় ৭০ বছর ৩ মাস, যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে নারীদের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস, যা আগে বছর ছিল ৭২ বছর।
মন্ত্রী আরও জানান, বিশ্বে বর্তমানে গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সে তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি।
এমএ/আরএস/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪