ভারতের সঙ্গে কোনো চুক্তিই দেশবিরোধী নয়
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত সফরে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার সবগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো চুক্তি/সমঝোতা স্মারকই দেশের স্বার্থ বিরোধী নয়। ভারতের সঙ্গে দেশের স্বার্থ বিরোধী চুক্তি হয়েছে-এই ধরনের বিবৃতি সম্পূর্ণ অসত্য, মনগড়া, অবিবেচনা প্রসূত এবং জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ভারত সফরের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি আওয়ামী লীগ সরকার করবে না। তিস্তা চুক্তির বিষয়টি সরকারের কাছে গুরুত্বপূর্ণ। তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনের ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও তৎপর। ভারত সফরকালে তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্ববান জানাই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে, তার সরকার ও আমার সরকার ক্ষমতায় থাকতেই তিস্তার পানি বণ্টনের সমাধান হবে। অন্য নদীর বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর নাম উল্লেখ করেন।
এইচএস/জেএইচ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড