ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

যশোর জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ

প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৪ মে ২০১৭

যশোর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং যশোরের সংসদ সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যশোরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার সুযোগ-সুবিধা নিয়ে জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন।

এফএইচএস/আরএস/পিআর