শুল্ক গোয়েন্দার তলব : এক মাস সময় চান রেইন ট্রি মালিক
দুই তরুণী ধর্ষণের ঘটনায় বনানীর আলোচিত দ্য রেইন ট্রি হোটেলের মালিক আদনান হারুনকে তলব করলেও শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হননি তিনি।
বুধবার দুপুরে আইনজীবীর মাধ্যমে অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হতে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন রেইন ট্রির মালিক।
অবৈধ মদ রাখার দায়ে আজ বেলা ১১টায় কাকরাইলে শুল্ক গোয়েন্দা সদর দফতরে কাগজপত্রসহ রেইন ট্রির মালিক ও আপন জুয়েলার্সের মালিককে হাজির হতে বলা হয়।
কিন্তু রেইন ট্রির মালিক তার আইনজীবী মো. জাহাঙ্গীর কবির ও রিয়াজ আহমেদের মাধ্যমে অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হতে এক মাস সময় চেয়ে আবেদন করেন।
গত ১৪ মে রেইন ট্রি হোটেলে অভিযান চালায় শুল্ক গোয়েন্দাদের একটি দল।এ সময় ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে।কিন্তু হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে না পারায় এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালিককে ১৭ মে হাজির থাকতে বলা হয়।

জেইউ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪