বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান
পরিকল্পিত আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজউক টাস্ক ফোর্সের মাধ্যমে বনানী এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান।
অভিযানে ৮ নম্বর সড়কের ১০০ নম্বর প্লটে অবস্থিত বহুতল আবাসিক ভবনে পরিচালিত ১১টি বাণিজ্যিক আগামী এক মাসের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার মুচলেকা নেয়া হয়। এছাড়া ৩ ও ৫ নম্বর সড়কের কয়েকটি ভবনের কার পার্কিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অথরাইজড অফিসার আদিলউজ্জামান ও ইমারত পরিদর্শক সাইফুল ইসলাম।
এমএসএস/জেএইচ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব