ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ছিল এবারের ঈদযাত্রা
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা ছিল নিকট অতীত ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক। গত কয়েক বছরের মধ্যে এবারই রাস্তাঘাট, সড়ক ও মহাসড়ক ছিল তুলনামূলক ভালো। রেল যাত্রাও ভালো ছিল। নৌযাত্রাতেও ছিল স্বস্তিদায়ক।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যাত্রার আগেই ঈদে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ফলে বিগত বছরের মত যাত্রীদের যানজটে পড়তে হয়নি। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হয়নি।
এ সময় ঈদে ঘরমুখো লাখ লাখ মানুষকে নির্বিঘ্নে যাত্রার ব্যবস্থা করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, ঈদের ছুটি শেষে আজ (বুধবার) থেকে খুলছে অফিস-আদালত।
আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের