ভিয়েতনামের চালের প্রথম চালান পৌঁছেছে
ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি অনুযায়ী ২০ হাজার মেট্রিক টনের প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী অ্যাডভকেট কামরুল ইসলাম।
তিনি এ সময় বলেন, চলতি মাসের ২৪ তারিখে আরও এক লাখ ১০ হাজার মেট্রিক টন চাল আনা হবে। এছাড়া আগস্টে সাড়ে চার লাখ মেট্রিক টন চাল আনা হবে।
মন্ত্রী জানান, আগামী আগস্টের মধ্যে সরকারের খাদ্য মজুতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট থেকে ১০ লাখ মেট্রিক টন।
তিনি আরও বলেন, যেসব মিল মালিক চাল মজুদ করেছেন, এমন ১৬ হাজার মিল মালিককে কালো তালিকাভুক্ত করেছে সরকার। এসব মিল মালিকদের কাছ থেকে আগামী তিন বছর চাল কেনা হবে না।
এমইউএইচ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব