জঙ্গিবাদ নিয়ন্ত্রণেই : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণেই আছে। পুলিশ ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ দমনে কাজ করছে।
রোববার বিকেল ৫টায় রাজধানীর পল্টনস্থ দ্বিতীয় কাবাডি লীগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে সম্প্রতি আইজিপির এমন বক্তব্যের পর আজ সাভারে জঙ্গি আস্তানা আবিষ্কার ও অভিযান চালায় এলিট ফোর্স র্যাব। অভিযানে র্যাবের কাছে চার জঙ্গি আত্মসমর্পণ করে।
এমন পরিস্থিতিতে জঙ্গিবাদ এখনও হুমকিতে রয়েছে এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণেই রয়েছে। বড় কোনো হামলা চালানোর শক্তি নেই তাদের। তাদের নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব কাজ করছে।
হাইওয়ে পুলিশের এএসপি হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে এড়িয়ে যান আইজিপি। তিনি বলেন, তদন্তাধীন বিষয়। তদন্ত শেষ না পর্যন্ত কিছু বলা যাবে না।
জেইউ/জেএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের