বনশ্রীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর বনশ্রীতে লাইলী (২৫) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে বনশ্রীর ‘জি’ ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার নীচ তলায় তার মৃত্যু হয় বলে বলা হচ্ছে।
গৃহকর্তার বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকালে দিকে গৃহকর্তা মইনউদ্দিনের বাসায় কাজে আসে লাইলী। বাসার সবার অগোচরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। বাসার লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লাইলীকে ঢামেকে নিয়ে আসা গৃহকর্তা মইনুদ্দিন জানান, লাইলী খিলগাঁও হিন্দু পাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলায়। তার স্বামী ভারতের কারাগারে আছেন।
এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এআর/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব