শাহজালাল থেকে বিমান উড্ডয়ন বন্ধ
আগুন ও প্রচণ্ড ধোঁয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। তবে নিরাপদে অন্যান্য ফ্লাইট অবতরণ করছে। শাহজালাল বিমানবন্দরের অনুসন্ধান বিভাগ থেকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ শুক্রবার দুপুর ২টায় নোভো এয়ারের কক্সবাজারগামী একটি ফ্লাইট (ভি১-৯৩৫) শাহজালাল বিমানবন্দর থেকে উড়ে গেছে। এরপর আর কোনো ফ্লাইট ছেড়ে যায়নি।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এআর/আরএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব