চবির শিক্ষক বাসে হামলায় ৫ শিবির কর্মী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা শিবিরের ধর্মঘটের ১১তম দিনে শিক্ষক বাসে ইটপাটকেল, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটক শিবিরকর্মীদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বুধবার দুপুরে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ও ছড়ারকুল এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া। তিনি আরও জানান, অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ, বুধবার সকালে ছড়ারকুল এলাকায় দুটি শিক্ষক বাসে ইটপাটকেল, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটনায় ছাত্রশিবিরের কর্মীরা। এতে শিক্ষকসহ ১৩ জন আহত হন।
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪