শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট
পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের জন্য শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
প্রচলিত নিয়মানুসারে এবারের ঈদেও ঘরমুখো যাত্রীদের জন্য ১০ দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ পূর্ব অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে।
মন্ত্রী জানান, আগামী ১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকিট। ক্রমান্বয়ে ১৯, ২০, ২১ ও ২২ আগস্টের যাত্রীরা যথাক্রমে ২৮, ২৯, ৩০ ও ৩১ আগস্টের টিকিট কাটতে পারবেন।
এএস/এআরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব