বিকাশের সার্ভার হ্যাক করে টাকা চুরি
বিকাশের সার্ভার হ্যাক করে টাকা চুরির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- খোরশেদ, আবুল হোসেন, আরিফুর রহমান, ইকবাল হাসান ও আবদুল হামিদ।
আজ সোমবার ডিবির এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
ক্ষুদে বার্তায় আরো জানানো হয়, চক্রটি বিকাশের সার্ভার হ্যাক করে নিজেদের নামে কেনা সিমে বিভিন্ন অংকের টাকা স্থানান্তর করে। দীর্ঘদিন ধরে তারা এই কাজ করে আসছিল।
এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে ক্ষুদে বার্তায় জানানো হয়।
এআর/এআরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নেক্সাস পে আপডেটের ফাঁদে ১৩ লাখ টাকা খোয়ালেন বিদ্যুৎ কর্মকর্তা
- ২ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৩ সরকারের ৯ ক্ষেত্রে ব্যয় কমিয়ে পরিপত্র জারি
- ৪ যার বিরুদ্ধে ১৮ মামলা তার দায় শুধু র্যাব-পুলিশের? প্রশ্ন র্যাব ডিজির
- ৫ আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলতে সম্মত ভারত