লিবিয়ায় গ্যাস বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু
লিবিয়ায় গ্যাস বিস্ফোরণে হায়দার আলী (৩৫) নামের একজন বাংলাদেশি মারা গেছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত হায়দার আলী মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ওয়াজেদ আলী সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের হায়দার আলী লিবিয়ায় যান। বৃহস্পতিবার বিকেলে রান্না করতে গেলে গ্যাস বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয় হায়দার আলী। আহত অবস্থায় তাকে লিবিয়ার রাজধানী ত্রিপলীর একটি হাসপালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার রাতে তার মৃত্যু হয়।
রাতে মৃত্যুর খবরে তার পরিবারের সদস্যদের মধ্যে চলছে আহাজারি ও শোকের মাতম। নিহত হায়দার আলীকে একনজর দেখার জন্য তার পরিবার এখন পাগলপ্রায়। পরিবারের দাবি, হায়দারের লাশ বাংলাদেশ এনে দাফন করা হোক। যাতে করে তারা একনজর দেখতে পারেন।
এ কে এম নাসিরুল হক/এসএইচএস/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ চিকিৎসকের সঙ্গে ‘হাতাহাতি’, পুলিশে দেওয়া হলো রোগীর স্বজনকে
- ২ ‘ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল তরুণ প্রজন্মকে হুমকিতে ফেলবে’
- ৩ দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: ফখরুদ্দিন মানিক
- ৪ লালবাগে ভবন থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় যুবক নিহত
- ৫ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করতে চায় ডিএনসিসি