খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযান
রাজধানীর খিলগাঁওয়ে রেললাইনের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, উচ্ছেদ অভিযান চলছে। খিলগাঁও ব্রিজের নিচ থেকে এ অভিযান শুরু হয়েছে। এ অভিযানে প্রায় এক হাজার দোকানপাট সরিয়ে দেয়া হয়েছে।
মালিবাগ বাজারে গিয়ে এ উচ্ছেদ অভিযান শেষ হবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪