বুধবার থেকে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু
দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি ধরে চাল দেবে সরকার। এসব পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে। প্রয়োজনীয় চাল সংগ্রহ করার পর সরকারের এ ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ শুরু হবে আগামী বুধবার (২০ সেপ্টেম্বর)।
জানা গেছে, চালের মজুদ সন্তোষজনক না হওয়ায় গত ১ সেপ্টেম্বর থেকে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ চালু করা সম্ভব হয়নি। মজুদ বাড়ার পর আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার থেকে এ কর্মসূচি চালু করার কথা ছিল। কিন্তু সরকারি গুদামে চালের সুষম বণ্টন না হওয়ায় তা শুরু করতে পারেনি সরকার।
বর্তমানে গুদামে তিন লাখ ৩১ হাজার টন চাল থাকলেও তা দেশের সব এলাকায় নেই। এসব চালের বেশির ভাই চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক খাদ্যগুদামগুলোতে রয়েছে। ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত এসব চাল দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে।
আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব