দেশে ফিরেছেন স্পিকার
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত ৩য় চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশন এবং ২৩তম চায়না কুনমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কমোডিটিজ-এ অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন। ১২ থেকে ১৪ জুন অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে যোগ দেন স্পিকার।
তাকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
একে/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ২ অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ
- ৩ গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়
- ৪ ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল
- ৫ যত প্রভাবশালী হোক দ্রুত সময়ে তাসলিমা হত্যার বিচার নিশ্চিত করবো