শাহজালালে প্রায় ১২ কেজি সোনা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। সোমবার সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা দুবাই এয়ার ওয়েজের একটি বিমানে তল্লাশি চালিয়ে এ সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন প্রায় ১১ কেজি সাড়ে সাতশ’ গ্রাম।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সোনা চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিমানটিতে তল্লাশি চালনা হয়। এক পর্যায়ে বিমানটির ২১ নম্বর সিটের নিচ থেকে ১১ কেজি সাড়ে সাতশ’ গ্রাম ওজনের ১০০টি সোনার বার উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি তিনি।
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪