বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি
রাজধানীতে শনিবার ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আষাঢ়ের এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
রাজধানীর রামপুরা, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, তেজগাঁও, মিরপুর, পান্থপথ ও নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন সড়কে পানি জমে গেছে।
রাজধানীর বিভিন্ন সড়কে পানির কারণে যান চলাচল ব্যাহত হতে দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষেরা। গাড়ি না পেয়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই।
রাজধানীর সড়কগুলোয় স্বাভাবিক দিনের চেয়ে তুলনামূলক কম যানবাহন চলাচল করছে। বৃষ্টির দিনে সাধারণ মানুষের একমাত্র বাহন হিসেবে কাজ করছে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান। এ সব যানবাহনের চালকরা বৃষ্টিতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সর্বশেষ - জাতীয়
- ১ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ২ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৩ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৪ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক
- ৫ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু