ফতুল্লায় জিহাদি বইসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২০টি জিহাদি বইসহ জামায়াত ও শিবিরের দু`নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ফতুল্লার তল্লা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার তল্লা এলাকার মৃত. এএসএমএ জামানের ছেলে জামায়াত নেতা সামসুজ্জামান (৬২) ও একই এলাকার সবির হোসেনের ছেলে শিবির নেতা নাঈম (২০)।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত জাহান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তল্লা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের স্থানীয় দু`নেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গোলাম আযম, সাঈদী, নিজামীর লেখা জিহাদি বইসহ সরকার বিরোধী ১২০টি বই পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলও জানান তিনি।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে মোদীর অভিনন্দন, ভারত সফরের আমন্ত্রণ
- ২ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি, কী হবে এখন?
- ৩ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
- ৪ অভিজ্ঞ-তরুণ নেতৃত্বের সমন্বয়ে কার্যকরী মন্ত্রিসভা
- ৫ ‘আব্বা, ওই যে তারেক রহমান’, শিশু রাফানের উচ্ছ্বাসে ঐতিহাসিক মুহূর্ত