এ কে খন্দকারের পদত্যাগ
সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যানের পদ ত্যাগ করেছেন এ কে খন্দকার। সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি কে এম শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘এ কে খন্দকার ফোরামের অফিসে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন।’
এ কে খন্দকার মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক ছিলেন। সম্প্রতি তার লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটির জন্য নিজ দলের মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
উল্লেখ্য, সংগঠনটির চেয়ারম্যানের পদ ত্যাগ করলেও সংগঠনে সদস্য হিসেবে থাকছেন তিনি।
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪