তিস্তা নিয়ে কোনো কথা বলেননি সুষমা
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে কিছুই বলেননি বাংলাদেশে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
রোববার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তিস্তাসহ দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে আলোচনা করেছি।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৭ সালের ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়া হয়।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার বক্তব্যে এ বিষয়ে কোনো কথাই বলেননি।
এইউএ/বিএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের সাক্ষাৎ
- ২ আমরা চাই না দেশে আর কোনো মানিকের জন্ম হোক: আইনমন্ত্রী
- ৩ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তরুণী নিহত
- ৪ দোকানের সামনে ফুটপাত দখলমুক্তের নির্দেশনা, না হলে ট্রেড লাইসেন্স বাতিল
- ৫ সংসদে দোভাষী সেবা চালুর দাবি ব্যারিস্টার আরমানের