কিছুক্ষণের মধ্যেই ফিরছেন রাজ্জাক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
কিছুক্ষণের মধ্যেই বিজিবি নায়েক রাজ্জাককে ফেরত আনা হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
মন্ত্রী আরো বলেন, মিটিং হচ্ছে এবং আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা তাকে ফেরত নিয়ে আসতে পারবো। মিয়ানমারের সঙ্গে আমাদের প্রতিনিয়তই কথা হচ্ছে। আমাদের বিজিবি ও তাদের বিজিপি`র মধ্যে কথাবার্তা হচ্ছে।
এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ
- ২ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত
- ৩ চট্টগ্রামে র্যাবের অভিযানে ৭ মামলার পলাতক আসামি সাদ্দাম গ্রেফতার
- ৪ রাজারবাগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে টরন্টোতে বাংলাদেশের সমর্থন কামনা