কাফরুলে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত
রাজধানীর কাফরুল থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিমান বাহিনীর হেডকোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত উপ-পরিদর্শকের (এসআই) নাম আবুবকর সিদ্দিকী।
জানা যায়, এসআই আবুবকর সিদ্দিকী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক