কমবে দিনের তাপমাত্রা
দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহ এবং সিলেটে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন শ্রীমঙ্গল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজ (মঙ্গলবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৮ মিনিটে। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে।
আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের