ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজধানীর কেরাণীগঞ্জে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আব্দুল কাদের (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে মারা যান তিনি।
এর আগে সকাল ১০টার দিকে কেরাণীগঞ্জের খলিফাঘাট এলাকার অলি আহমেদ নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত হন আব্দুল কাদের। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতলে নিয়ে আসা হলে বিকেলে মৃত্যুবরণ করেন তিনি।
নিহতের মেয়ে জামাই সারোয়ার হোসেন জানান, তার শ্বশুর কেরাণীগঞ্জের বুড়িরচর এলাকায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।
বিএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব