নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধ ৭৯ দিন পর বাড়ি ফিরলেন
ব্যবসায়ী ও বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ রায় ৭৯ দিন পর বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, ‘মামলার বাদির সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন, বৃহস্পতিবার সকালে অনিরুদ্ধ রায় বাড়ি ফিরেছেন বলে আমরা জানতে পেরেছি।
গত ২৭ আগস্ট বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও আরএমএম লেদার ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনিরুদ্ধ কুমার রায় গুলশান থেকে নিখোঁজ হন।
গুলশান ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয় তাকে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে তা দেখা গেছে। ওইদিন এ ঘটনায় গুলশান থানায় একটি জিডি দায়ের করেন অনিরুদ্ধ রায়ের ভাগ্নে কল্লোল হাজরা।
জেইউ/ওআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪