দুই দিন বিরতির পর সংসদের বৈঠক বসছে আজ
দুই দিন বিরতির পর দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন আবার বসছে আজ (রোববার)। বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে।
গত ১২ নভেম্বর সংসদের চলতি অধিবেশন শুরু হয়। এরপর বৃহস্পতিবার বৈঠক রোববার বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়। আগামী ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত চলার কথা রয়েছে এ অধিবেশন। তবে স্পিকার এ সিদ্ধান্ত পরিরর্তন করতে পারেন।
সংশ্লিষ্টরা জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই জাতীয় সংসদের চলতি অধিবেশন আহ্বান করা হয়েছে। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল মাত্র ৫ দিন।
আসছে জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে। এজন্য ওই অধিবেশন দীর্ঘ হয়ে থাকে।
এইচএস/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব