ঢামেকে মায়ের কোল থেকে শিশু চুরি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা মায়ের কোলে ঘুমিয়ে থাকা ৩ মাসের কন্যা শিশুকে নিয়ে গেছে।
চুরি হওয়া শিশু জিমের বাবা জানান, হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বেডে মেয়েকে কোলে নিয়ে ঘুমিয়ে ছিলেন মা সুমাইয়া। রাত সাড়ে ১২ টার দিকে সজাগ পেয়ে দেখেন জিম নেই।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জাগো নিউজকে শিশু চুরি যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা জুয়েল গত ৩১ অক্টোবর থেকে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সঙ্গে তিন মাসের মেয়েকে নিয়ে অবস্থান করছিলেন স্ত্রী সুমাইয়া।
এআর/আরএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ২ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ৩ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৪ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৫ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত