দ্বিতীয় দিনে ফিটনেসবিহীন ৭৬ গাড়ির বিরুদ্ধে মামলা
রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের দ্বিতীয় দিনে সোমবার ৭৬টি মামলার পাশাপাশি দুই লাখ ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক পরিচালিত অভিযানে ৯টি গাড়ির কাগজ জব্দ এবং ৩টি গাড়ি ডাম্পিংও করা হয়।
বংশাল থানা এলাকায় ডিএসসিসির নির্বাহী মেজিস্ট্রেট ইলিয়াস মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলা ও ৪৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১টি গাড়ির কাগজও জব্দ হয়েছে।
বিআরটিএ-এর নির্বাহী মেজিস্ট্রেট মুনিবুর রহমান নটরডেম কলেজের সামনে এবং দনিয়া কলেজের সামনে হওয়া অভিযানে মাজহারুল ইসলাম নেতৃত্ব দেন। এ ছাড়া ৩২টি মামলা ও ১ লাখ ৩২ হাজার টাকা জরিমান করা হয় শনির আখড়া এলাকায়। এ সময় ৮টি গাড়ির কাগজ জব্দ হয়।
মতিঝিল এলাকায় ১৭টি মামলা ও ৩৪ হাজার টাকা জরিমানা ছাড়াও ২টি গাড়ি ডাম্পিং হয়।
এএস/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
- ২ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ৩ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৫ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া