৮৩ রোহিঙ্গা এইডস রোগী : সংসদে স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, গত ২৫ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৮৩ জন এইচআইভি আক্রান্ত রোহিঙ্গা রোগী পাওয়া গেছে। এদের মধ্যে ২৯ জন পুরুষ, ৪১ জন নারী, ছেলে শিশু সাত জন এবং ছয় জন মেয়ে শিশু রয়েছে। মন্ত্রী বলেন, সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
এসময় মন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় তার পক্ষে জবাব দেন প্রতিমন্ত্রী জাহেদ মালেক।
এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
এইচএস/এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের