আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত
রাজধানীর গুলশানে আজাদ মসজিদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কুলখানির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কুলখানিতে উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ সাধারণ মানুষ। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ওয়ামিক উমায়রা হক ও তানিশা ফারিয়াম্যান হক, নাতনি, ছোট ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
উল্লেখ্য, ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকেরা। এরপর তাকে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। একপর্যায়ে মেয়রের শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেয়া হয়।
পরবর্তীতে রক্তে সংক্রমণ ধরা পড়ায় তাকে আবার আইসিইউতে নেয়া হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মারা যান মেয়র আনিসুল হক। শনিবার বিকেলে বনানী কবরস্থানে ছোট ছেলে শারাফুল হকের কবরে দাফন সম্পন্ন হয় আনিসুল হকের।
এএস/এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ট্রেনে তিল ধরার জায়গা নেই
- ২ তদন্ত কমিটি গঠন, তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
- ৩ ছুটির দিনেও ফাঁকা হাতিরঝিল, খাঁ খাঁ করছে রেস্তোরাঁ-ফুড কোর্ট
- ৪ জাতীয় দিবস প্যারেডে প্রথমবারের মতো বিজিবির যান্ত্রিক বহর
- ৫ ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, গাবতলীতে বেড়েছে ব্যস্ততা