চিকিৎসাধীন বিশিষ্ট ব্যক্তিদের শয্যাপাশে ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার রাতে বিশিষ্ট ভাস্কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কলামিস্ট ও বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। এ ছাড়া চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক প্রণব সাহাকেও ল্যাব এইড হাসপাতালে দেখতে যান।
অন্যদিকে আজ সোমবার সকালে ইউনাইটেড হাসপাতালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদকে দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
এফএইচএস/জেএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি
- ২ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ৩ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৪ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি
- ৫ জ্বালানি তেল নিয়ে উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে: প্রতিমন্ত্রী