শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রীর বৈঠক মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের বৈঠক মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে। এ সময় বাংলাদেশ তুরস্কের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ও যৌথ বিবৃতি দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরো জানায়, বিকেল ৩টায় শেখ হাসিনার কার্যালয়ের টাইগার গেটে তুরস্কের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হবে। বিকেল ৩টা ৫ মিনিটে শিমুল হলে পারস্পরিক দ্বিপক্ষীয় আলোচনা, সাড়ে ৩টায় চামেলী হলে বাইলেটারেল বৈঠক, ৪টা ২০ মিনিটে করবী হলে সমঝোতা স্বারক স্বাক্ষর ও ৪টা ৪৫ মিনিটে টাইগার গেটে তুরস্কের প্রধানমন্ত্রী ভিজিটর বুকে স্বাক্ষর করবেন।
এফএইচএস/জেডএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের