শনিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১০টায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তিনি এর উদ্বোধন করবেন। তার সরকারি বাসভবন গণভবনে এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট আরো অনেকেই উপস্থিত থাকার কথা রয়েছে। আর ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ বছর সারাদেশে মোট ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যবই বিতরণ করা হবে। মোট চার কোটি শিক্ষার্থীর মধ্যে এসব বই বিতরণ করা হবে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ভকেশনাল, এসএসসি ভকেশনাল, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে বই পাওয়ার তালিকায়।
২০১৮ শিক্ষাবর্ষে গত শিক্ষাবর্ষের চেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১০ লাখ ৭০ হাজার ৯৬৬ জন। ফলে এই শিক্ষার্থীদের জন্য এবার অতিরিক্ত ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি পাঠ্যবই মুদ্রণ করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, ‘বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ’ সরকারের ঐতিহাসিক এই সিদ্ধান্ত গ্রহণের ফলে বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়া কমেছে এবং বিদ্যালয়গুলোতে উল্লেখযোগ্য হারে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
এফএইচএস/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব