২০ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট
ঈদুল ফিতর উপলক্ষে এবারও আগাম টিকেট ছাড়বে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এ টিকেট দেওয়া হবে। একজন ব্যাক্তি সর্বোচ্চ ৪ টি টিকেট কিনতে পারবেন। রোববার রাজধানীর আব্দুল গণি রোডের রেল ভবনে প্রেস ব্রিফিংয়ে একথা জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
রেলমন্ত্রী জানান, ২০ জুলাই বিক্রি হবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ জুলাই ২৭ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ঈদকে সামনে রেখে এবারও পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। ঈদের আগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে বিশেষ ট্রেন দেওয়া হবে। এছাড়া বর্তমান ট্রেনগুলোতে যুক্ত করা হবে বাড়তি কোচ।
সর্বশেষ - জাতীয়
- ১ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ২ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৩ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৪ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক
- ৫ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু