নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করবে ডিএনসিসি
নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
তিনি বলেন, ডিএনসিসির মেয়রের শূন্য পদে আসন্ন উপ-নির্বাচন এবং নবগঠিত ওয়ার্ডগুলোর কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক তফসিল ঘোষণার পূর্বে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচারসামগ্রী ও নির্বাচনী ক্যাম্প করা হয়ে থাকলে আগামী ৬ জানুয়ারি রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণের জন্য বলা হয়েছে।
নির্বাচন কমিশন, ডিএনসিসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আগামীকাল ৩ জানুয়ারি বুধবার থেকে এ ব্যাপারে সর্বাত্মক পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ডিএনসিসির এ কর্মকর্তা।
এএস/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী