নতুন দফতরে প্রতিমন্ত্রী তারানা
তথ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সকাল পৌনে ১১টার দিকে তিনি সচিবালয়ে উপস্থিত হন।
গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়।
দফতর বদল নিয়ে তারানা হালিম বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে হতাশার কথা জানিয়েছিলেন।

সচিবালয়ের চার নম্বর ভবনের নবম তলায় তথ্য মন্ত্রণালয়ে ৮০১ নম্বর কক্ষে তারানা হালিমের বসার জন্য অফিস সাজানো হয়েছে। রোববার তিনি কক্ষে এসে উপস্থিত হলে ভারপ্রাপ্ত তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারানা হালিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কক্ষে গেলে তিনিও তারানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আরএমএম/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪