আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। মোনাজাত শেষে টঙ্গী ও আশেপাশের রাস্তাগুলোতে ভিড় ও যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে আখেরি মোনাজাত শেষে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে তিলধারণের ঠাঁই নেই। আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকা ট্রেনটিও কানায় কানায় পূর্ণ। ট্রেনে উঠেছে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী।
রোববার বেলা ১০টা ৪০ মিনিটে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ১৫ মিনিটে। ৩৫ মিনিটের এ মোনাজাতের ১৪ মিনিট আরবিতে ২১ মিনিট বাংলায় পরিচালিত হয়।

মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবারই প্রথম বাংলায় মোনাজাত হয়েছে। এর আগে সকাল সোয়া ৮টা থেকে বাংলা ভাষায় হেদায়েতি বয়ান শুরু হয়। এবার কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন বাংলায় এ হেদায়েতি বয়ান করেন।
সকালে ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে টঙ্গীতে তুরাগ নদের পারে ছুটে চলেন মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে রাস্তায় যানচলাচল বন্ধ থাকায় সবাই পায়ে হেঁটেই পৌঁছানোর চেষ্টা করেন।

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতির পর আবার ১৯ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
উল্লেখ্য, এর আগে তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ এই কাজ ‘হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত; বাংলাদেশের আলেমরা দুটি একত্রে কখনো করেননি বলে জানা যায়।
এমএইচএম/বিএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব