৩ লাখ ৫৯ হাজার ২৬১ সরকারি পদ শূন্য
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং আওতাধীন দফতরসমূহে বর্তমানে ৩ লাখ ৫৯ হাজার ২৬১ পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মোহা. গোলাম রাব্বানীর (চাঁপাইনবাবগঞ্জ-১) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, এর মধ্যে প্রথম শ্রেণির ৪৮ হাজার ২৪৬, দ্বিতীয় শ্রেণির ৫৪ হাজার ২৯৪, তৃতীয় শ্রেণির ১ লাখ ৮২ হাজার ৭৩৭ এবং চতুর্থ শ্রেণির ৭৩ হাজার ৯৮৪টি পদ শূন্য রয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৯ম ও ১০-১২ গ্রেডের ( ১ম ও দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩-২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থার নিয়োগবিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থা জনবল নিয়োগ করে থাকে।
আশরাফ বলেন, শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সব মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ জানিয়ে পত্র দেয়া হয়েছে।
এইচএস/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী