ইসিতে মমতাজ
ফাইল ছবি
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সীমানা নির্ধারণের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন তিনি।
মমতাজ বেগম দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত রফিকুল ইসলামের সঙ্গে কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচরকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করেছে কমিশন। এ সংক্রান্ত খবর প্রকাশের পর বিভিন্নজন ইসির সঙ্গে যোগাযোগ করছেন। এরই অংশ হিসেবে তিনি সেখানে গেছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
তবে জাগো নিউজের কাছে তা অস্বীকার করেছেন মমতাজ। দেখা করার বিষয়ে মমতাজ জাগো নিউজকে বলেন, রফিকুল ইসলামের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। তার সঙ্গে চা খেতে গিয়েছিলাম। অন্য কোনো কাজে নয়।
জানা গেছে, সংসদীয় অনেকগুলো আসনে কমবেশি পরিবর্তন আনতে চায় নির্বাচন কমিশন। ইসির খসড়া সেই তালিকায় মমতাজ বেগমের নির্বাচনী আসনও রয়েছে।
এইচএস/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী