৩৪তম বিসিএস ফোরামের সভাপতি শাহীন সম্পাদক ইলিয়াছ
মো. আজিজুর রহমানকে (শাহীন গাজী) সভাপতি ও মো. ইলিয়াছ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৪তম বিসিএস ফোরামের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ছাত্র শিক্ষক কেন্দ্র) টিএসসি ক্যাফেটেরিয়ায় ৩৪তম বিসিএস ফোরামের প্রথম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।
শাহীন গাজী বর্তমানে বান্দরবন পার্বত্য জেলায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ইলিয়াছ হোসেন দায়িত্ব পালন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. কামরুল হাসান সোহেল (বাঁধন) (বিসিএস প্রশাসন), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহিনুর ইসলাম শাহিন (বিসিএস পুলিশ), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আতিকুর রহমানকে (বিসিএস তথ্য) দায়িত্ব প্রদান করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএম/ওআর/এআরএস
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী