সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্যদের আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার সময় সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মাদ ইব্রাহিম খানকে এ নির্দেশনা দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরে আসলেও তাদের আদালতে প্রবেশ করতে দেয়া হবে না।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, একটি রায়কে কেন্দ্র করে জনমনে কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই- আতঙ্কগ্রস্ত হবার কোনো কারণ নেই। বাংলাদেশ পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠরভাবে দমন করা হবে।
এদিকে রায় ঘোষণা উপলক্ষে ভোর থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এআর/এমএএস/এমবিআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের